ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

উত্তরা ক্রেন দুর্ঘটনা : স্বজনদের হারিয়ে বেঁচে রইল নবদম্পতি

  • আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরা বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার যে প্রাইভেটকারটির উপর পড়ে তাতে ছিল এক নবদম্পতি ও তাদের পরিবারের লোকজন।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা বরের বাবা-মা’সহ স্বজনদের প্রাণ গেলেও এখনো বেঁচে রয়েছেন বর হৃদয় (২৬) ও তার নববিবাহিতা স্ত্রী রিয়া মনি (২১)।

নিহতরা হলেন, হৃদয়ের বাবা রুবেল (৬০), মা ফাহিমা (৪০), খালা ঝরনা (২৮) এবং ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটলেও প্রাইভেটকার থেকে নিহতদের কোনোভাবেই বের করা যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সেভেটর দিয়ে গার্ডার সরিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো: মহসিন জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সাথে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ সোমবার রাজধানীর কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো: রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরা ক্রেন দুর্ঘটনা : স্বজনদের হারিয়ে বেঁচে রইল নবদম্পতি

আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২