ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ : ব্রিটিশ হাইকমিশনার

  • আপডেট সময় : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেটে যুক্তরাজ্যভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

ডিকসন বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে, কিন্তু দক্ষতানির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরো গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ব্রিটিশ অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিইও কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন, ভিডিওবার্তায় বক্তব্য দেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

কুলসুম হোসিন বলেন, ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটি যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান যা হসপিটালিটি ও ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে বিশেষজ্ঞ। হসপিটালিটি ও ট্যুরিজম শিল্পে যারা প্রবেশ করতে চাইছেন এমন ব্যক্তি কিংবা এই সেক্টরে কর্মরত কর্মীরা যারা তাদের দক্ষতা ও কর্মক্ষমতা উন্নত করতে চান তাদের জন্য আদর্শ কোর্স ডিজাইন করেছে ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ : ব্রিটিশ হাইকমিশনার

আপডেট সময় : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২