ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ

  • আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং সকল সদস্য তা সমর্থন করেন।

সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উৎসব সফলভাবে উদযাপিত হওয়ায় আজ উপদেষ্টা পরিষদের সভায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

সভায় প্রথমে স্মরণ করা হয় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদকে, যিনি গত রাতে ইন্তেকাল করেন। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে শোকবার্তা দিয়েছেন। আজকের উপদেষ্টা পরিষদের সভায় তার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং উপদেষ্টাবৃন্দ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়া, বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় সভায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ

আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫