ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হার কমেছে

  • আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এতে জিপিএ-৫ ও পাসের হার কমেছে।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে পূর্ণাঙ্গ ফলাফল করেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম।

অন্যদিকে এবার মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যা গতবারের চেয়ে ১ লাখ ৯৪ হাজার ২৯৪ জন কম। গত বছর পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ থাকলেও এ বছর তা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়া ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এর সংখ্যা ছিল এক লাখ ৮৯ হাজার ১৬৯।

প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী, রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ৫৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন, সিলেটে ৮১ দশমিক ৪ এবং জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৮৭১ জন, বরিশালে ৮৬ দশমিক ৯৫ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৩৮৬ জন, চট্টগ্রামে ৭৮ দশমিক ৭৬ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন, যশোরে ৮৩ দশমিক ৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুরে ৭৯ দশমিক ৬ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন, ময়মনসিংহে ৭৭ দশমিক ৩ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ১৭৯ জন, কারিগরিতে ৯১ দশমিক ২ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ১০৫ এবং কুমিল্লা ৯০ দশমিক ৭ ও জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ শিক্ষার্থী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হার কমেছে

আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩