ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এবার ফিতরা কত হবে জানা যাবে রোববার

  • আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত হবে তা জানা যাবে আগামীকাল রোববার। ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসবেন জাতীয় ফিতরা কমিটির সদস্যরা। সেখানে ফিতরা নির্ধারণ করা হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এতে বলা হয়, রোববার বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ফাউন্ডেশনের উলামা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে।

ফিতরা নির্ধারণের জন্য বৈঠকে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা উপস্থিত থাকবেন।

গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা।

ইসলামী শরিয়াহ মতে, সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। সে হিসেবে এবার সর্বনিম্ন ফিতরা টাকার অঙ্ক বাড়তে পারে। কারণ যেসব পণ্যের ওপর ভিত্তি করে এ ফিতরা নির্ধারণ হয় সেগুলোর প্রতিটির দাম গত বছরের বেড়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ফিতরা কত হবে জানা যাবে রোববার

আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩