ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

এভারেস্টে নিজ নিজ রেকর্ড ভাঙলেন দুই নেপালি পর্বতারোহী

  • আপডেট সময় : ০৪:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 46
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা রোববার ৩২তম মাউন্ট এভারেস্ট জয় করে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন। অন্যদিকে লাখপা শেরপা ১১তমবার এভারেস্টের চূড়ায় উঠে নারীদের মধ্যে নিজের গড়া রেকর্ড ভেঙেছেন।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নেপালের পর্যটন বিভাগের মুখপাত্র হিমাল গৌতম এএফপিকে বলেন, ‘এটি নেপালের পর্বতারোহণ ইতিহাসে আরেকটি মাইলফলক।’

৫৬ বছর বয়সী কামি রিতা শেরপা প্রথম ১৯৯৪ সালে বাণিজ্যিক অভিযানের সদস্য হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন।

এরপর থেকে তিনি প্রায় প্রতি বছরই অভিযাত্রীদের গাইড হিসেবে এভারেস্টে আরোহণ করেছেন।

৫২ বছর বয়সী লাখপা শেরপা ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত। তিনি প্রথম ২০০০ সালে এভারেস্টের চূড়ায় ওঠেন।

তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত সফলভাবে জয় ও সেখান থেকে নেমে আসা প্রথম নেপালি নারী।

হিমাল গৌতম বলেন, ‘তাদের এই রেকর্ড অন্য পর্বতারোহীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘এভারেস্টে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড গড়া পর্বতারোহণকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।’

২০২৪ সালে এভারেস্টে আরেকবার আরোহণের পর কামি রিতা শেরপা জানিয়েছিলেন, তিনি ‘শুধু কাজ করছেন’ এবং রেকর্ড গড়ার কোনো পরিকল্পনা তার নেই।

১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপার প্রথম এভারেস্ট জয়ের পর থেকেই পর্বতারোহণ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

চলতি মৌসুমে এভারেস্ট আরোহণের জন্য রেকর্ড ৪৯২টি অনুমতি দিয়েছে নেপাল।

পর্বতারোহী ও সহায়ক কর্মীদের জন্য এভারেস্টের পাদদেশে গড়ে উঠেছে তাঁবুর বিশাল নগরী।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এভারেস্টে নিজ নিজ রেকর্ড ভাঙলেন দুই নেপালি পর্বতারোহী

আপডেট সময় : ০৪:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬