ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

এলপিএলে একই দিন উইকেট শিকার মুস্তাফিজ-তাসকিন-শরিফুলের

  • আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে নেমেছিলেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। নিজ-নিজ দলের হয়ে উইকেটের দেখা পেয়েছেন তিন পেসারই। ডাম্বুলা সিক্সার্সের হয়ে মুস্তাফিজ ও ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে শরিফুল ২টি করে এবং কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ১ উইকেট নেন তাসকিন।
ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে জাফনা কিংস। পাথুম নিশাঙ্কা ৫৩ বলে ৮৮ এবং আভিস্কা ফার্নান্দো ৩০ বলে ৫৭ রান করেন। বল হাতে ডাম্বুলার মুস্তাফিজ ৪ ওভারে ৩৯ রানে ২ উইকেট নেন। দলের হয়ে প্রথম দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন ফিজ।
জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করে ম্যাচ হারে ডাম্বুলা। ৩০ রানের জয় জাফনা। দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিক্স জাফনার পক্ষে ৫০ বলে ৮০ রান করেন। এ ম্যাচে বাংলাদেশের তাওহিদ হৃদয়কে একাদশের বাইরে রাখে ডাম্বুলা। প্রথম দুই ম্যাচে ১ রান করেন তিনি।
দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিলো শরিফুলের ক্যান্ডি ফ্যালকন্স এবং তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স। ২ রানে জয় পায় তাসকিনের কলম্বো।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান করে কলম্বো। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৪৩ বলে ৭০ রান করেন। ক্যান্ডির হয়ে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন শরিফুল।
২০০ রানের টার্গেটে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৭ রান করে ক্যান্ডি। পাকিস্তানের মোহাম্মদ হারিস ৩২ বলে ৫৬ রান করেন। কলম্বোর হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন মাথিশা পাথিরানা। নিজের প্রথম ম্যাচে পেসার তাসকিন ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলপিএলে একই দিন উইকেট শিকার মুস্তাফিজ-তাসকিন-শরিফুলের

আপডেট সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪