ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এলাকা পুনর্দখলে কোনো বিরতি দেয়া হবে না : জেলেন্সকি

  • আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রুশ বাহিনীর কাছ থেকে তার দেশের এলাকা পুনর্দখলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রচেষ্টায় কোনো বিরতি দেয়া হবে না।

তার প্রাত্যহিক সান্ধ্যকালীন বক্তব্যে জেলেন্সকি এমন মন্তব্য করেন। এর আগে চলতি মাসে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে চালানো এক পাল্টা আক্রমণে ইউক্রেন বাহিনী তাদের দেশের এলাকা পুনরুদ্ধার করেছে।

জেলেন্সকি বলেন, হয়ত এখন আপনাদের কারো কারো মনে হতে পারে যে বেশ কয়েকটি জয় পাওয়ার পর আমরা একটু ঝিমিয়ে পড়েছি। কিন্তু সেটা ঝিমিয়ে পড়া নয়। এটি পরের ধাপের প্রস্তুতি, কারণ ইউক্রেনকে অবশ্যই স্বাধীন হতে হবে পুরোটাকেই।

এদিকে, রোববার রাতে সম্প্রচারিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রসহ ইউক্রেনের মানুষের অবিশ্বাস্য সাহসিকতা ও অবিশ্বাস্য সংকল্পের সহায়তায় ইউক্রেন যুদ্ধটিতে পরাজিত হচ্ছে না।

বাইডেন বলেন, যুদ্ধে জয় বলতে বুঝায় রাশিয়াকে ‘ইউক্রেন থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়া’ এবং ইউক্রেনের সার্বভৌমত্ব স্বীকার করা।

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক ও মানবিক সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, যু্ক্তরাষ্ট্র যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে।

রোববার ইজিয়ুম ও রুশদের থেকে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে পুনরুদ্ধার করা অন্যান্য শহরে, ইউক্রেন যুদ্ধে নিহত নিজেদের মানুষজনের সন্ধান চালায়।

শনিবার জেলেন্সকি বলেছিলেন, তদন্তকারীরা ইজিয়ুমে সমাহিত কিছু কিছু সৈন্যের উপর চালানো নির্যাতনের নতুন প্রমাণ পেয়েছেন। খারকিভ অঞ্চলে কয়েকমাস ধরে রুশ নিয়ন্ত্রণে থাকা ও ইউক্রেনের পুনরুদ্ধার করা ২০টিরও বেশি শহরের একটি হলো ইজিয়ুম।

জেলেন্সকি জানান, একটি জায়গায় ১৭টি লাশের সন্ধান পাওয়া যায়, যেগুলোর কোনো কোনোটিতে নির্যাতনের চিহ্ন ছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলাকা পুনর্দখলে কোনো বিরতি দেয়া হবে না : জেলেন্সকি

আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২