ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর

  • আপডেট সময় : ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে।

সারাদেশে আটটি শিক্ষা বোর্ড এবং সমমানের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। গত বছরের চাইতে এই পাশের হার ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।

সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

পরে ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ পৃথকভাবে স্ব-স্ব শিক্ষা বোর্ডের ফলাফলের কপি প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ সংক্রান্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল এবং বান্দরবান জেলা সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী পরে জেলা দুটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২৬ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
এসএসসিতে আটটি শিক্ষাবোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

এ বছর ১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সারাদেশে মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতাধীনে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর

আপডেট সময় : ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮