ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

এসএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

  • আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে। আগামী ২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। শুক্রবার যেহেতু সরকারি ছুটি তাই এর আগে ২৮, ২৯ বা ৩১ জুলাই ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হবে।

২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের তারিখ ধরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রীতি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশা করছি জুলাইয়ের শেষ সপ্তাহে ফল প্রকাশ করতে পারবো।

২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল থেকে। শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩