ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ওয়ানডে থেকে হোল্ডারের অবসর নিশ্চিত করলেন স্যামি

  • আপডেট সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 14
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ওয়ানডে ক্রিকেট থেকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডারের অবসরের খবর নিশ্চিত করেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি।

‘দা স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ওয়ানডে থেকে হোল্ডারের অবসরের কথা জানান স্যামি। তিনি জানান নিজের ইচ্ছাতেই ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন হোল্ডার। এখনও টেস্ট খেলার আগ্রহ আছে তার।

স্যামি বলেন, ‘হ্যাঁ, এখনও টেস্টের জন্য হোল্ডার বিবেচনায় আছে। আমি জানি, ওয়ানডে থেকে অবসর নিয়েছে সে। আমাদেরকে নিজের আগ্রহের কথা জানিয়েছে হোল্ডার।’

তিনি আরও বলেন, ‘এটাও মাথায় রাখতে হবে, সে ফ্রাঞ্চাইজি ক্রিকেটার। এখন আমাদের আলোচনার জায়গা হচ্ছে কখন তাকে পাওয়া যাবে এবং কোথায় তাকে খেলাতে পারব। সে পরিস্কারভাবে জানিয়েছে, এখনও তার টেস্টে খেলার আগ্রহ আছে।’

২০১৩ সালে ওয়ানডে অভিষেক হয় পেস বোলিং অলরাউন্ডার হোল্ডারের। এরপর দেশের হয়ে ১৩৮ ওয়ানডেতে ৩৬.৯৬ গড়ে ১৫৯ উইকেট এবং ১২ ফিফটিতে ২৪.৮৫ গড়ে ২২৩৭ রান করেছেন তিনি।

২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। তার অধিনায়কত্বে ৮৬ ওয়ানডেতে ২৪টিতে জয় ও ৫৪টিতে হেরেছে ক্যারিবীয়রা।

২০২৩ সালের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ৩৪ বছর বয়সী হোল্ডার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ানডে থেকে হোল্ডারের অবসর নিশ্চিত করলেন স্যামি

আপডেট সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬