ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

  • আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ^কাপ দলে না থাকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (এসএ)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাওয়া ডুসেনকে নিয়ে দলের কোচ রব ওয়াল্টার বলেন, ‘অনেক অভিজ্ঞতা আছে ডুসেনের। কিন্তু এটি অনভিজ্ঞ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে ডুসেন।’
বিশ^কাপ আসন্ন থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি আইডেন মার্করাম, ডেভিড মিলার ও হেনরিচ ক্লাসেনের মতো ক্রিকেটারদের।
তবে বিশ^কাপ স্কোয়াডের আট খেলোয়াড় জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, এনরিচ নর্টি, অটনিল বার্টম্যান, রেজা হেনড্রিক্স, তাবরাইজ শামসি, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে । বিশ^কাপে রিজার্ভ তালিকায় আছেন এনগিডি।
কিংস্টনে ২৪, ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ৩ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল : রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেলুকুওয়া ও তাবরাইজ শামসি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪