ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে জর্জিয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ১০:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 271
মীর আহাম্মদ মীরু, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক সংগঠক ওসমান হাদির অকাল ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা–লরেন্সভিল এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি শাহনেয়াজ হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস. এম. রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না,সহ শাখার অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী।
বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ, যা আইনের শাসন ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশে ও প্রবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ধরনের সহিংসতা সমাজে ভয় ও অস্থিরতা তৈরি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদ সমাবেশ শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।




















