ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

কবি কি তা পেরেছে…?

  • আপডেট সময় : ০২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • / 465
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি- রাফি আজাদ :  

চির অনাবৃতা হে নগ্নতমা,
 নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে
 আমি সেভাবে পাই নি!

লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে,
 আমি সেভাবে ছুঁইনি।

মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে,
 আমি সে সুযোগ পাই নি।

প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে,
 আমি সেভাবে তোমাকে দেখিনি।

গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে আলিঙ্গন করেছে,
 আমি তো তা পারি নি।

দিনের আলো যেভাবে তোমাকে দূরে সরিয়েছে,
 আমি সে প্রশ্রয় পাই নি।

বেসিনের জল যেভাবে তোমার হাত ধরেছে,
 আমি সে সুযোগও পাই নি

তোমার হাতের বই বুক পর্যন্ত যেভাবে গড়িয়েছে,
 দেখে তো আমার ঈর্ষাই হয়েছে।

এভাবে স্পর্শকাতর কবি ঈর্ষাকাতর হয়েছে,
 করেছে ভ্রমণ স্বপ্নের ভিতর।

ঘুরেছে ঘোরে ঘোর ঘোরতর।

ম্যাক্সির ভিতর যেভাবে তুমি ঢুকেছো,
 আমার আলিঙ্গনে সেভাবে তুমি আসো নি।

রাতের আকাশ যেভাবে তোমাকে দেখেছে,
 বৃষ্টির জল যেভাবে তোমাকে জড়িয়েছে।

দিনের সূর্য যে উত্তাপ তোমাকে দিয়েছে,
 তোমার শরীরে পৃথিবীর পরে,
 আমি সে সুযোগ পাই নি।

ভোরের বায়ু তোমার এলায়িত চুলে,
 যেভাবে হাত বুলিয়েছে,
 এই কবি কি সে সুযোগ পেয়েছে?

ভিনদেশী পারফিউম তোমার গাঁয়ে যেভাবে গন্ধ মেখেছে,
 এই কবি কি তা পেরেছে?

বিডিসংবাদ/এএইচএস 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কবি কি তা পেরেছে…?

আপডেট সময় : ০২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
কবি- রাফি আজাদ :  

চির অনাবৃতা হে নগ্নতমা,
 নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে
 আমি সেভাবে পাই নি!

লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে,
 আমি সেভাবে ছুঁইনি।

মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে,
 আমি সে সুযোগ পাই নি।

প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে,
 আমি সেভাবে তোমাকে দেখিনি।

গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে আলিঙ্গন করেছে,
 আমি তো তা পারি নি।

দিনের আলো যেভাবে তোমাকে দূরে সরিয়েছে,
 আমি সে প্রশ্রয় পাই নি।

বেসিনের জল যেভাবে তোমার হাত ধরেছে,
 আমি সে সুযোগও পাই নি

তোমার হাতের বই বুক পর্যন্ত যেভাবে গড়িয়েছে,
 দেখে তো আমার ঈর্ষাই হয়েছে।

এভাবে স্পর্শকাতর কবি ঈর্ষাকাতর হয়েছে,
 করেছে ভ্রমণ স্বপ্নের ভিতর।

ঘুরেছে ঘোরে ঘোর ঘোরতর।

ম্যাক্সির ভিতর যেভাবে তুমি ঢুকেছো,
 আমার আলিঙ্গনে সেভাবে তুমি আসো নি।

রাতের আকাশ যেভাবে তোমাকে দেখেছে,
 বৃষ্টির জল যেভাবে তোমাকে জড়িয়েছে।

দিনের সূর্য যে উত্তাপ তোমাকে দিয়েছে,
 তোমার শরীরে পৃথিবীর পরে,
 আমি সে সুযোগ পাই নি।

ভোরের বায়ু তোমার এলায়িত চুলে,
 যেভাবে হাত বুলিয়েছে,
 এই কবি কি সে সুযোগ পেয়েছে?

ভিনদেশী পারফিউম তোমার গাঁয়ে যেভাবে গন্ধ মেখেছে,
 এই কবি কি তা পেরেছে?

বিডিসংবাদ/এএইচএস