ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে সৌদি আরবে আরামকোর স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২ মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: নিহত ৩, আহত ১৬ নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনের মার্কিন দূতাবাসে ৪০০ জনের বিক্ষোভের পরিকল্পনা

করোনার নতুন রেকর্ড, ৮৩ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন।

এ সময়ে ৩৬ হাজার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯৬৮টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৪ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৪, বরিশালে ২, সিলেটে ২ এবং রংপুরে বিভাগের ১ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩ জনের মধ্যে ৫৪ জন পুরুষ, বাকি ২৯ জন নারী। এদের মধ্যে ৭৪ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ৫ জন এবং বাকি ৪ জন হাসপাতালে আনার পথে মারা যান। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ৯ হাজার ৮২২ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৩৩৩ জন এবং নারী ২ হাজার ৪৮৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৮৩ জনের মধ্যে ৫২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১১ এবং ৩১ থেকে ৪০ বছরের ৬ জন রয়েছেন।

এর আগে রোববার (১১ এপ্রিল) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫ হাজার ৮১৯ জন। মারা যান ৭৮ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার নতুন রেকর্ড, ৮৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১