ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার: ফ্যাক্টওয়াচ

  • আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়ায় ২০২৪ সালে সংঘটিত ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের একটি ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে নিয়োজিত স্বাধীন অনুসন্ধানী ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচের তদন্তে বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং পরিচালিত হয় সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস)’র মাধ্যমে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে-এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সংঘটিত ঘটনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

ফ্যাক্টওয়াচ বলছে, এসব বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তারা তা যাচাই করে প্রকৃত তথ্য সামনে আনার পাশাপাশি গুজব প্রতিরোধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার: ফ্যাক্টওয়াচ

আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫