ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ গুটু শেখ

কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০১:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 106
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ সাবেক ১২ নির্বাচন কমিশনার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় তাদের এ নিষেধাজ্ঞা দেন আদালত।

আজ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ,

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মোহাম্মদ সাদিক, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.),বিগ্রেডিয়ার জেনারেল, মো. আহসান হাবিব খান (অব.), মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

এছাড়াও এ তালিকায় আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ।

গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫