ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কাপড় সরিয়ে নেয়ার চেষ্টায় ব্যবসায়ীরা

  • আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকার নিউমার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে এবং আগুন লাগার তিন ঘণ্টা পরেও পুরো মার্কেট কমপ্লেক্স থেকে ধোয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ভোরে খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। সকাল সাড়ে ৭টা নাগাদ ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছিল। এর আগে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে এগিয়ে আসেন বিজিবি ও সেনাবাহিনীর একটি দল।

ফায়ার সার্ভিস বলছে, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর পরই তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

কিন্তু এরপর বিভিন্ন দিকে ধোয়া দেখা যেতে থাকে। কোনো কোনো অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

বিশেষ করে মার্কেটটির যে অংশে কাপড়ের দোকানগুলো সেখানকার বিভিন্ন দিক থেকে আগুন দেখা যাচ্ছে।

ওদিকে আগুনের খবর পেয়েই নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা ছুটে এসে তাদের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন।

ঢাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নিউ মার্কেট পঞ্চাশের দশকে নির্মিত হয়েছিল। এর একদিকে মিরপুর রোড, উত্তরে ঢাকা কলেজ এবং অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এটি ঘেষেই তৈরি হয়েছে নিউ সুপার মার্কেট। এখানে কাপড়ের দোকানই বেশি।

তবে সুপার মার্কেটসহ পুরো নিউমার্কেট এলাকা বলতে এখন বৈচিত্র্যপূর্ণ দোকানের সমাহার। কারণ সব ধরণের গৃহস্থালি পণ্যের দোকান আছে এই মার্কেটে।

প্রতিদিন অসংখ্য মানুষ এই নিউমার্কেট ও সুপার মার্কেটে আসেন দরকারি পণ্য ক্রয় করতে। আর এখন ঈদের মৌসুম বলে ক্রেতার সংখ্যা অনেক বেশি।

কিন্তু আগুন কিভাবে লেগেছে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার আরেক সুপরিচিত মার্কেট বঙ্গবাজার মার্কেটে আগুন লেগে প্রায় পাঁচ হাজার দোকানের সব পুড়ে গেছে।
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাপড় সরিয়ে নেয়ার চেষ্টায় ব্যবসায়ীরা

আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩