ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

কালীগঞ্জে ১৪০ শতক জমির গাছ কেটে সাবাড়

  • আপডেট সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে ১৪০ শতক জমির ওপর লাগানো ৮০টির মতো মেহগুনি ও সেগুন গাছ কে বা কারা কেটে দিয়েছে। সোমবার দিনগত রাতে গাছ গুলো গোড়া থেকে কেটে দেওয়া হয়।

এর ফলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই জমির মালিক ওসমান গনি। ওসমান গনি বলেন, ‘দুই বছর আগে কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে গাছসহ ১৪০ শতক জমি কিনি।

গাছগুলো ১০ থেকে ২০ ফুটের মতো লম্বা হয়েছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে কে বা কারা সবগুলো গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। আমার সঙ্গে এলাকার কারও কোনও গোলোযোগ বা শত্রুতা নেই। কী উদ্দেশ্যে কারা গাছের সঙ্গে এমন শত্রুতা করলো তা আমি ভেবে পাচ্ছি না।’

এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি জিডি করবেন বলেও জানান। ওসমান গনি কালীগঞ্জ শহরের লস্কার টাওয়ারের মালিক এবং মা ও কে জুয়েলার্সের স্বত্বাধিকারী। এ ঘটনায় কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী বলেন, ‘এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে ১৪০ শতক জমির গাছ কেটে সাবাড়

আপডেট সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭