ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কিয়েভে আকস্মিক সফরে জার্মান অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মানির অর্থ ও জ্বালানি মন্ত্রী রবার্ট হ্যাবেক সোমবার ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করতে কিয়েভে আকস্মিক সফর করেছেন।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন যে, হ্যাবেক ইউক্রেনের রাজধানীতে পৌঁছেছেন। তবে নিরাপত্তার কারণ উল্লেখ করে আর বিস্তারিত জানাতে অস্বীকার করেন।

খবর এএফপি’র।

জার্মান মিডিয়া জানিয়েছে, হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ট্রেনে কিয়েভ গেছেন।

জার্মানির সর্বাধিক বিক্রিত বিল্ড সংবাদপত্র জানায়, হ্যাবেক কিয়েভ ট্রেন স্টেশনে সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনকে এই সঙ্কেত দিতে সেখানে গিয়েছেন যে ‘আমরা বিশ্বাস করি বিজয় এবং এর পুনর্গঠন হবে।’

হ্যাবেককে উদ্ধৃত করে সংবাদপত্রটিতে বলা হয়েছে, ইউক্রেন ভবিষ্যতে অর্থনৈতিকভাবে শক্তিশালী অংশীদার হবে।

রাশিয়ার আগ্রাসনের এক বছর পর এই প্রথম জার্মানির ভাইস-চ্যান্সেলর হ্যাবেক ইউক্রেন সফর করছেন।

চ্যান্সেলর ওলাফ শোলজ ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরো অনেক জার্মান কর্মকর্তা ইতোমধ্যেই সফর করেছেন।

হ্যাবেকের সাথে সফরকারীদের মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেন, এই সফর ইউক্রেনীয়দের সঙ্কেত দিচ্ছে যে জার্মান অর্থনীতি তাদের পাশে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাংক অনুমান করছে যে ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কমপক্ষে ৪১১ বিলিয়ন ডলার (৩৮০ বিলিয়ন ইউরো) প্রয়োজন হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিয়েভে আকস্মিক সফরে জার্মান অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩