ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্বল প্রবৃদ্ধির যুগে উন্নয়নশীল অর্থনীতির জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে এআই দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টকে স্বাগত জানাল এফবিসিসিআই কাল থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট : ক্রীড়া প্রতিমন্ত্রী হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত গ্যাস সরবরাহ ২ থেকে ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

  • আপডেট সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা জিমনেসিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেভেন স্টার ক্লাবের সভাপতি বদরুল হুদা জেনু।

ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ফজিলত খাঁন পরিবারের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন বয়সভিত্তিক ও উন্মুক্ত বিভাগে মোট ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে মেয়েদের দুটি বিভাগে ১২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এবারের টুর্নামেন্টে মোট ছয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- অনূর্ধ্ব-১৬ বালক, অনূর্ধ্ব-১৬ বালিকা, ১৬ থেকে ৪০ বছর পুরুষ, ১৬ থেকে ৪০ বছর মহিলা, মিশ্র দ্বৈত এবং ৪০ বছর ঊর্ধ্ব পুরুষ। প্রতিটি বিভাগেই একক ও দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রধান অতিথি উদবাতুল বারী আবু বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। এ ধরনের আয়োজন নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতি বদরুল হুদা জেনু জানান, প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার পাশাপাশি ব্যাডমিন্টনের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

আপডেট সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬