ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। নিহত সবাই অটোরিক্সার যাত্রী।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুত্বর আহত দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের হাজারী বাড়ীর মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম (৬২), তার বড় বোন বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬৫) এবং তার পুত্রবধু সুমাইয়া আক্তার (২৫)।
প্রত্যক্ষদর্শীরা বাসসকে জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী কে কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টো পথে আসা অটোরিক্সাকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ফজিলাতুন্নেছা এবং রোসিয়া বেগম মারা যায়। অটোরিক্সার অপর যাত্রী সুমাইয়া আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
বাসের যাত্রী সোলেমান হোসেন বাসসকে জানান, তিনি ঢাকা থেকে কে কে ট্রাভেলসের একটি এসি বাসে নোয়াখালী যাচ্ছিলেন। গৌরীপুর পার হওয়ার পর জিংলাতলী এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিক্সাকে রক্ষা করতে গিয়ে তাদের বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন।
নিহতদের স্বজন রুহুল আমিন হাজারী বাসসকে বলেন, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় তিনজন মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. মহসিন জানান, দূর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় : ০১:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩