ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব

কুমিল্লার বরুড়ায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

  • আপডেট সময় : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দুপুর ১১টায় মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জেলার বরুড়ায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ফাউন্ডেশনের কার্যলয়ে নগদ এককালীন বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু বাসসকে বলেন, ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রতিবছরের ন্যায় এবারও ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ৩টি ক্যাটাগরিতে ১৫ জন মেধাবী ও ৩৫ জন কে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। প্রথম জন কে ৩৫০০ টাকা ও সনদ, দ্বিতীয় জনকে ২৩০০ টাকা ও সনদ, তৃতীয় জনকে ১২০০ টাকা, সাধারণ ক্যাটাগরিতে ৩৫ জন কে ৬০০ টাকা হারে মোট ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল আবেদীন মাহতাব প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লার বরুড়ায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪