ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা

কুষ্টিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুষ্টিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম মনু (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে শহরতলীর এলজিইডি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় চালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত মনু সদর উপজেলার থানাপাড়া এলাকার মৃত আফতাব বিশ্বাসের ছেলে। তিনি বিআরবি গ্রুপের অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের হিসাব রক্ষক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন মনিরুল। পথে শহরের এলজিইডি ভবনের সামনে নিমার্ণাধীন কালভার্টের কাছে পৌঁছালে ড্রামট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় স্থানীয়ারা ধাওয়া করে ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশে দেয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২