ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কৃষ্ণসাগর চুক্তির আওতায় ইউক্রেনের রফতানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে

  • আপডেট সময় : ১২:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কৃষ্ণসাগর শস্য উদ্যোগ ১৭ মে নবায়ন করা সত্ত্বেও, ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য রফতানির পরিমাণ গত আগস্ট থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই চুক্তির অধীনে গত আগস্টে এই রফতানি শুরু হয়েছিল। এ দিকে, রাশিয়ার কর্মকর্তারা বারবার অভিযোগ করছেন যে- এই উদ্যোগ থেকে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না মস্কো।

এই চুক্তি বাস্তবায়নের বিষয়টি দেখভাল করে ইস্তাম্বুল-ভিত্তিক জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার-জেসিসি। তারা শুক্রবার জানিয়েছে, পণ্য পরিবহনের জন্য নির্ধারিত তিনটি ইউক্রেনীয় বন্দরের মধ্যে এখন মাত্র দুটি সচল রয়েছে। আর, গত প্রায় এক মাসের মধ্যে, এই উদ্যোগের আওতায় পণ্য পরিবহনে নতুন কোনো জাহাজ তালিকাভূক্ত হয়নি।

এই মাসের শুরুতে, রাশিয়া এই শস্যচুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বলে হুমকি দিয়েছিল। এই চুক্তির আওতায়, গত ১০ মাসে ইউক্রেন থেকে ৩ কোটি টন শস্য ও খাদ্যদ্রব্য রফতানি করা হয়; যা বৈশ্বিক খাদ্যমূল্য হ্রাসে সহায়ক হয়।

রাশিয়া ও জাতিসঙ্ঘের মধ্যে একটি সমান্তরাল সমঝোতা-স্মারক হয়েছে। এই সমঝোতা উদ্বিগ্ন ব্যাঙ্ক, বীমাকারী, জাহাজ কোম্পানি ও অন্যান্য বেসরকারি খাতের কর্মকর্তাদের উৎকণ্ঠা অনেকাংশে হ্রাস করেছে।

চুক্তি বাতিল হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে, ১৭ মে মস্কো এই চুক্তিকে আরো ৬০ দিনের জন্য নবায়ন করতে রাজি হয়। তবে, শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ভারশিনিন আবারো বলেন যে- এই চুক্তি কাজ করছে না।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভারশিনিন বলেছেন, শুধুমাত্র রাশিয়া-জাতিসঙ্ঘ স্মারকই যে বাস্তবায়ন হয়নি, তা নয়; বরং উভয় চুক্তির আওতায় নির্ধারিত রাশিয়ার অ্যামোনিয়া রফতানিও করা হচ্ছে না। এমনকি ইয়ুঝনি বন্দর থেকেও নয়। অথচ কৃষ্ণসাগর শস্য উদ্যোগে তা উল্লেখ করা হয়েছিল।

অ্যামোনিয়াসহ সার রফতানি এই উদ্যোগেরই অংশ। এই বিষয়ে শুক্রবার জেসিসি জানায়, এ পর্যন্ত এমন কোনো রফতানি হয়নি।

খাদ্যদ্রব্য ও সারের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন তথাকথিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ‘স্বস্তিপত্র’ দিয়েছে, যাতে রাশিয়ার সাথে ব্যবসা সংক্রান্ত তাদের উদ্বেগ হ্রাস পায়।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক রুশ পণ্য রফতানিতে বাধা কাটানো সংস্থার উদ্যোগ প্রসঙ্গে বলেন, আমরা ভিন্ন পথে মালপত্র পাঠানোর চেষ্টা করছি। সব কিছুর লক্ষ্য একটাই, আর তা হলো যাদের একান্ত দরকার তাদের কাছে যত বেশি সম্ভব খাদ্যদ্রব্য ও সার পৌঁছানো।

ইউক্রেনীয় রফতানি কার্যক্রম চলছে ধীর গতিতে। জেসিসির উপাত্ত বলছে, মে মাসের রফতানি তাদের মাসিক গড় ও সক্ষমতার চেয়ে অনেক কম।
সূত্র : ভয়েস অব আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষ্ণসাগর চুক্তির আওতায় ইউক্রেনের রফতানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে

আপডেট সময় : ১২:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩