ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কোটা সংস্কারের দাবিতে আবারো উত্তাল রাবি ক্যাম্পাস

  • আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো ৫ দফা দাবিতে মানব বন্ধন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টায়  বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে হাজারো শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়। বিশ্বদ্যিালয় মনোবিজ্ঞান বিভাগের সূচিতা রায়ের সঞ্চালনায় মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ৫ দফা দাবি পেশ তুলে ধরেন। তাদের দাবিগুলো, ‘কোটা ব্যবস্থা ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকুরি না দেওয়া, কোটার জন্য বিশেষ সার্কুলার না দেওয়া, চাকুরির ক্ষেত্রে সকলের জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন।’
এসময় বক্তব্য রাখেন, সমাজকর্ম বিভাগের রাব্বি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুবিনুল, বাংলা বিভাগের মাসুদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নাসিম ও পপুলেশন সায়েন্স বিভাগের হৃদয় খান প্রমুখ।

ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী মাসুদ মুন্নাফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরির নিয়োগে বলা হচ্ছে ৫৬ শতাংশ কোটা রয়েছে। কিন্তু ৩য় ও চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কোটা ৭০ শতাংশেরও বেশি। এমনকি প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে ৯৫ শতাংশ পর্যন্ত কোটা রাখা হয়েছে। কোটার কারণে মেধাবীরা এভাবেই বৈষম্যের শিকার হচ্ছি।

প্রধান মন্ত্রীর উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনি মাদার অফ হিউমেনিটি। আপনি মানবতার মা আপনি পারেন আমদের এ যৌক্তিক আন্দোলনের মূল্য দিতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা সংস্কারের দাবিতে আবারো উত্তাল রাবি ক্যাম্পাস

আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮