ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসােো করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখেন তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর ১১ নম্বরে সড়ক বন্ধ করে কিছু লোকজন বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। তারা কেন বিক্ষোভ করছেন জানার জন্য তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

রাস্তা অবরোধকারীদের দাবি, টাকা না দিয়ে অফিস তালা মেরে পালিয়েছে কর্ণফুলী মাল্টিপারপাসের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছিল র‍্যাব। এ সময় অস্ত্র, মাদক, জাল টাকা, দুটি দামি গাড়ি জব্দ করে র‍্যাব।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩