ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প

কোন পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে জানাল রাশিয়া

  • আপডেট সময় : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত রাশিয়া অভিযান অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র এই মন্তব্য করেছেন।

সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গণপ্রজাতন্ত্র দোনেতস্ক স্বাধীনের আগ পর্যন্ত রাশিয়া আক্রমণ চলমান রাখবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে দেশটির সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। তাদের লক্ষ্য ছিল- রাজধানী কিয়েভ দখল করা, জেলেনস্কি সরকারকে ক্ষমতাচ্যুত করা।
কিন্তু ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা সহায়তায় রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ফলে পিছু হটতে বাধ্য হয় রাশিয়া। এই পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তন করে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক, দোনেতস্কে মনোনিবেশ করে মস্কো।

সম্প্রতি লুহানস্ক, দোনেতস্কসহ চার অঞ্চলে রুশ সেনাবাহিনী গণভোট আয়োজন করেছে। এই গণভোটের লক্ষ্য- ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলগুলো রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা। সূত্র: আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোন পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে জানাল রাশিয়া

আপডেট সময় : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২