ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কোহলিতে মুগ্ধ আফ্রিদি

  • আপডেট সময় : ০৭:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সম্প্রতি পাকিস্তান সফর করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং তারকার এমন কথায় খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি জানান, ভারতের হয়ে বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য কোহলিকে আমন্ত্রন জানাচ্ছি।
২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ভারত। সেটি ছিলো এশিয়া কাপের আসর। আর ২০০৬ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো টিম ইন্ডিয়া। এরপর রাজনৈতিক টানাপোড়েনের কারনে আর পাকিস্তান সফরে যায়নি ভারত।
সম্প্রতি পাকিস্তানের পর্বতারোহী শেহরাজ কাশিফের সাথে ভিডিও কলে কথা বলার সময় পাকিস্তান সফরের ইচ্ছা জানান কোহলি। ভিডিও কলে কোহলির সাথে সেই কথোপকথন নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন কাশিফ।
কাশিফকে উদ্দেশ্য করে কোহলি বলেছিলেন, ‘তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও। আশা করি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করবো। সবাই তো এখন পাকিস্তান সফর করতে শুরু করেছে।’
কোহলির এমন কথায় মুগ্ধ হয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি কোহলিকে স্বাগত জানাই। সে পিএসএলে বা ভারত দলের হয়ে এখানে খেলতে আসুক।’
২০১২ সালে ভারতের মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো পাকিস্তান। গেল বছর ওয়ানডে বিশ^কাপ খেলতে ভারত সফর করেছিলো পাকরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোহলিতে মুগ্ধ আফ্রিদি

আপডেট সময় : ০৭:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪