ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

  • আপডেট সময় : ০৬:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : টি-২০ ফরম্যাটে নিজের ক্যারিয়ারে সেরা বোলিং করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। ছোট ফরম্যাটে ৭১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের পাশাপাশি সেরা বোলিং ফিগার দাঁড় করান সাকিব।
এর আগে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছিলো ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।
টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ৮৫ উইকেট শিকার করেছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

আপডেট সময় : ০৬:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮