ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ক্রিকেটে ইন্ডিয়ান স্টুডেন্টস দলকে হারাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল

  • আপডেট সময় : ০৫:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রীতি ক্রিকেট ম্যাচে ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট (অনুর্ধ্ব-২১) দলকে ৬ উইকেটে পরাজিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট দল।

আজ সোমবার (২৩ এপ্রিল) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার ক্রিকেট মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট দলের শ্যারন ৩৫ বল খেলে ৪৫ রান করেন। জবাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দল ১৭.৩ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন ভারতীয় দলের শ্যারন।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে স্টুডেন্ট এশিয়ার সেক্রেটারি ও চেয়ারম্যান সঞ্জয় বিশ্বাস ও স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিডি লিমিটেডের প্রধান নির্বাহী ড. সাইফুল ইসলামের নেতৃত্বে  ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট দল বাংলাদেশে অনুর্ধ্ব ২১ প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে আসে।

ক্যাপশনঃ আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রিকেট মাঠে প্রীতি ম্যাচ শেষে ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট (অনুর্ধ্ব-২১) দল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট  দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটে ইন্ডিয়ান স্টুডেন্টস দলকে হারাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল

আপডেট সময় : ০৫:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮