ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিমিয়ায় বিস্ফোরণে ৯ রাশিয়ান যুদ্ধবিমান বিধ্বস্ত : ইউক্রেন

  • আপডেট সময় : ০৯:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার সাথে সংযুক্ত হওয়া ক্রিমিয়ান উপদ্বীপে মঙ্গলবার রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ৯টি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

ফেসবুকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, ইউক্রেনের আক্রমণের ফলে এ বিস্ফোরণ ঘটেছে। কিয়েভ বলছে, এতে রাশিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। আর এটি যুদ্ধের উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ।

ক্রিমিয়ার গভর্নর জানিয়েছেন, ওই বিস্ফোরণে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় উপকূল জুড়ে পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং তারা পার্শ্ববর্তী অন্য উপকূলে সরে যাচ্ছেন।

তবে রাশিয়া বলছে, মজুদকৃত গোলাবারুদ থেকে বিস্ফোরণ ঘটেছে, ইউক্রেনের আক্রমণে নয়।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্রিমিয়ায় বিস্ফোরণে ৯ রাশিয়ান যুদ্ধবিমান বিধ্বস্ত : ইউক্রেন

আপডেট সময় : ০৯:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২