ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ক্রিমিয়া সেতুতে হামলা : ৮ জনকে গ্রেফতার করলো রাশিয়া

  • আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে রাশিয়া।

মস্কো শনিবারের এ হামলার জন্য ইউক্রেনের গোয়েন্দা বিভাগকে দায়ী করছে এবং একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে।

রুশ সংবাদ সংস্থা (আরআইএ) দাবি করেছে, এই হামলার সাথে জড়িত থাকার কারণে এই মুহূর্তে রাশিয়ার পাঁচ নাগরিক, ইউক্রেন ও আর্মেনিয়ার তিনজনকে আটক করা হয়েছে। তবে এসব সন্দেহভাজনকারীকে কোথায় গ্রেফতার করা হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি।

এফএসবির রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরক ডিভাইসের ওজন ছিল প্রায় ২৩ টন। এফএসবির বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক ডিভাইসটি ইউক্রেনের বন্দর নগরী ওডেসা থেকে আগস্টের শুরুর দিকে বুলগেরিয়া, জর্জিয়া ও আর্মেনিয়ার ভেতর দিয়ে পাঠানো হয়েছে। রাশিয়ার এই বক্তব্যের বিষয়ে ইউক্রেনের তরফে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ৮ অক্টোবর ক্রিমিয়ার সাথে রাশিয়াকে যে সেতুটি যুক্ত করেছে সেটির ওপর হামলার ঘটনা ঘটে। সেতুতে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে একে সন্ত্রাসী তৎপরতা হিসেবে বর্ণনা করেছেন ভ্লাদিমির পুতিন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্রিমিয়া সেতুতে হামলা : ৮ জনকে গ্রেফতার করলো রাশিয়া

আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২