ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে

  • আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধি: ধানসহ সকল ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের নিকট ধান ক্রয়, গ্রামিণ বরাদ্দ ও প্রকল্প লুটপাট বন্ধ, পল্লী বিদ্যুতের দূর্নীতি অনিয়ম হয়রানী বন্ধসহ অন্যান্য দাবীতে বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেত মজুর সমিতির যোথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২২ মে সোমবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জাবামান বাদল এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলতাফ হোসাইন, ক্ষেতজুমুর নেতা হাফিজার রহমান, যোগেশ চন্দ্র রায়, কৃষকনেতা আবুল কালাম আজাদ, যুবনেতা খন্দকার আশরাফুজ্জামান, ছাত্রনেতা অমৃত রায় ও জামিরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে।

এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দূর্নীতি-অনিয়ম, হয়রানী বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। গ্রামীণ বরাদ্দ ও প্রকল্প লুটপাটের বিরুদ্ধে তারা সরকারকে শতর্ক করে দেন। খাইখালাসি আইন করে এনজিও ঋণের শোষন অত্যাচার বন্ধ করতে হবে। সারাদেশে অবিলম্বে পল্লি রেশনিং চালু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে

আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭