ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • / 449
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের মহা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার সকাল ১০টায় জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক তপন কান্তি দে’র সভাপতিত্বে শোভাযাত্রার শুভ উদ্ভোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম,পুলিশ সুপার মো: আলী আহম্মদ খাঁন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চমনি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি (পিপি) এড. বিধান কানুনগো প্রমূখ।

সোমবার সকালে আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের মত জীবন গঠন করতে পারলে আমরা মানব কল্যাণে অবদান করতে পারবো। সেই সাথে অহিংস মনোভাব নিয়ে কাজ করতে পারলেই শান্তিপূর্ণ সহবস্থায়ের স্থান হয়ে উঠবে পার্বত্য অঞ্চল।

এ সময় তিনি পার্বত্য অঞ্চল উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে উল্লেখ করে বর্তমান সরকারের নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন। সে সাথে ভেদাভেদ ভূলে সকলকে এক হয়ে কাজ করে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে শান্তির প্রতিক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ভোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দরা বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭