ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

খাগড়াছড়ি কয়েক এলাকার পৌর বাসিন্দারা এক সপ্তাহ ধরে অন্ধকারে

  • আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির নয়নপুর ও রূপনগর ওয়ার্ডে ট্রান্সফরমা বিকলের অজুহাতে পৌর শহরের কয়েক এলাকার বাসিন্দারা এক সপ্তাহ ধরে অন্ধকারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাগড়াছড়ি পৌরসভার কয়েকটি এলাকা। গত একসপ্তাহ থেকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের নয়নপুর ও ৯নং ওয়ার্ডের রূপনগর এলাকায় প্রায় তিনশ পরিবারের লোক ভোগান্তি পোহাচ্ছে।

এই রমজানে সেহরি ও ইফতারের সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ দাবিকৃত উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ বিতরণ বিভাগ ট্্রান্সফরমার দিচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, গত ১০-১৫ দিন ধরে এলাকায় লোডশেডিং আর বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজ ছিল। কিন্তু গত ৬/৭ দিন আগে ট্্রান্সফরমা বিকল হয়ে যায়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরো এলাকাবাসী এখন অন্ধকারে বসবাস করছে।

অভিযোগ উঠেছে, বিদ্যুৎ বিভাগ বিশ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ফলে ট্্রান্সফরমা দেওয়া হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে ট্্রান্সফরমা স্থাপন করে দিয়ে এলাকাবাসীকে ভোগান্তির হাত থেকে রক্ষার দাবী জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে জানতে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:আবু জাফর মুঠোফোনে বলেন, বিদ্যুৎ না পাওয়ার বিষয়টি সঠিক নয়। হয়তো ট্্রান্সফরমার সমস্যার ফলে লো-ভোল্টেজ এর সদস্যা থাকতে পারে। তবে স্থানীয়রা খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর এ বক্তব্যকে অসত্য বলে আখ্যায়িত করে মিথ্যা তথ্য প্রদানের নিন্দা জানিয়ে দ্রুত সদস্যা সমাধানের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়ি কয়েক এলাকার পৌর বাসিন্দারা এক সপ্তাহ ধরে অন্ধকারে

আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭