ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের শোক

  • আপডেট সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাপান। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে তাঁর অবদানের কথা স্মরণ করেছে দেশটি।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্মানিত চেয়ারপার্সন মহামান্য বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, জাপান বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে মহামান্য বেগম খালেদা জিয়া দুইবার জাপান সফর করেন, যা আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’

তিনি বেগম খালেদা জিয়ার নিষ্ঠাবান প্রচেষ্টা ও উল্লেখযোগ্য অবদানের জন্য জাপান সরকারের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের শোক

আপডেট সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫