ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা গভীর রাতে ঘুরতে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।

এই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সালাউদ্দিন জানান, তারা সবাই বন্ধু। গভীর রাতে ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন থাকতেন দক্ষিণ মুগদা এলাকায়। জজ মিয়াও থাকতেন একই এলাকায়। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিকেলের পাশে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২