ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

  • আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 10
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকালে ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে। নিহত তরিকুল স্থানীয় ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানের ভেতর এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চায়ের দোকানে বসে থাকার সময় দুই মোটরসাইকেল আরোহী তরিকুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকারীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একই দিনে বাগেরহাট-মোংলা সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় পৌঁছান এবং জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালীন এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ১ ও ২ নভেম্বর খুলনায় আরও চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উৎকণ্ঠা বাড়ছে। প্রধানমন্ত্রীর সফর ও অবস্থানকালে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬