ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

খেরসন অঞ্চলের ৮৮ জেলা পুনরুদ্ধার করেছি : ইউক্রেন

  • আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ জেলা দখলমুক্ত হয়েছে।

এর আগে খেরসন দখল করার পর রুশ কর্মকর্তারা বলেছিলেন তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা খেরসন থেকে পিছু হটে গেছে।

এদিকে রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি সেতুতে ইউক্রেনের রাত্রিকালীন বোমা হামলায় যে চার ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন রুশ সাংবাদিক রয়েছেন।

রুশ কর্মকর্তারা দাবি করছেন, ডেনিপার নদীর উপর অবস্থিত সেতুটি দিয় বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছিল; কিন্তু ইউক্রেনের হামলায় সেতুটি বিধ্বস্ত হওয়ায় সে কাজ স্থগিত হয়ে গেছে। ইউক্রেন ওই সেতুতে হামলার সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে কিয়েভ তা নাকচ করে দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খেরসন অঞ্চলের ৮৮ জেলা পুনরুদ্ধার করেছি : ইউক্রেন

আপডেট সময় : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২