ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

খেলায় মনোযোগী হতে ক্রিকেটারদের প্রতি আহ্বান সিমন্সের

  • আপডেট সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠের বাইরের সবকিছুকে দূরে রেখে ক্রিকেটারদের খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের নতুন প্রধান কোচ ফিল সিমন্স। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইস্যুতে দেশের ক্রিকেটে বড় প্রভাব পড়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে বড় ফরম্যাটকে বিদায় জানানোর আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। এজন্যই সিরিজের প্রথম টেস্টের দলে রাখা হয়েছিলো সাকিবকে। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবকে দেশের মাটিতে আর খেলতে দেখতে চান না অনেকেই। আবার তার ভক্তরাও চান দেশের মাটিতে শেষ ম্যাচ খেলুক সাকিব। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজ দুয়ারে থাকা অবস্থায় প্রতিদিনই মিরপুরে সাকিবের পক্ষে-বিপক্ষে মিছিল-স্লোগান চলছেই।

নিরাপত্তা সমস্যার কারণে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে সাকিবকে। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ।

মাঠের বাইরের বর্তমান পরিস্থিতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের বিভ্রান্ত করেছে বলে মনে করা হচ্ছে।

সিমন্স বলেন, ‘আগামী কয়েকদিন এটি আমাদের কাজের বড় অংশ। মাঠের বাইরের দিকে নয়, ক্রিকেটে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমরা সোমবারের (প্রথম টেস্ট শুরুর দিন) জন্য কিভাবে প্রস্তুতি নেবো সেটি নিয়ে ভাবতে পারি। এভাবেই আমরা দলকে ফোকাস করার চেষ্টা করছি।’

চারপাশের উত্তাল পরিস্থিতি সত্ত্বেও খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে দেখে খুশি সিমন্স। তিনি বলেন, ‘আমার দর্শন কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেওয়া, যাতে ম্যাচে ফলাফল পাওয়া সম্ভব। গত দুই দিনে আমি যা দেখেছি, ছেলেরা তাদের খেলা এবং ফিটনেস নিয়ে সত্যিই কঠোর পরিশ্রম করে। যা দেখে আমি বেশ খুশি।’

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে সবসময় আলোচনায় থাকবেন তা জেনেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সিমন্স। তিনি বলেন, ‘সব আন্তর্জাতিক কোচিং চাকরি হট সিট। বাংলাদেশ আলাদা। পাকিস্তান আলাদা। আমার জন্য বিষয়টা হলো, ক্রিকেটারদের তৈরি করা, সবকিছু উপভোগ করা এবং ম্যাচ জেতা। গত দুই দিন সত্যিই ভালো কেটেছে।’

সিমন্স আরও বলেন, ‘লক্ষ্য হল সঠিকভাবে প্রস্তুতি নেওয়া এবং ম্যাচ জয়ের জন্য চেষ্টা করা। যা সোমবার শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচ থেকে হবে। আমি এভাবেই কাজ করি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খেলায় মনোযোগী হতে ক্রিকেটারদের প্রতি আহ্বান সিমন্সের

আপডেট সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪