ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলা ঝেড়ে কাশলেন মতিউরের স্ত্রী লাকী

  • আপডেট সময় : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অপসারিত সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বলেছেন, আমি সরকারি চাকরি করেছি। কোনো অন্যায় করিনি। আমি আমার পথে এগিয়েছি। আমি রায়পুরা-নরসিংদীসহ বাংলাদেশে কোথাও কোনো দুর্নীতি করিনি।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালি নগর মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাকী বলেন, আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে আইন আছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমে আমার বিচার হবে। তাছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গণঅভ্যুত্থানের নেত্রী ছিলাম। আমি নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, এর আগে মহিলা আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদে ছিলাম। হুট করে রায়পুরা এসে রাজনীতি করিনি। আমি কোনো কিছুর বিনিময়ে বা কারো কাছে ভিক্ষা চেয়ে জেলা আওয়ামী লীগে পদ পাইনি।

এর আগে, ১২ লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত। আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ। এক ছাগল কেড়ে নিয়েছে মতিউরের দুই পরিবারের হাসি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গলা ঝেড়ে কাশলেন মতিউরের স্ত্রী লাকী

আপডেট সময় : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪