ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেপ্তার

  • আপডেট সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা প্রতিনিধি
দিনাজপুরের একটি বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের ঈদগাহ্ আবাসিক এলাকার দীবা গার্ডেন নামে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ সারোয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

অভিযানে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান শাহ সারোয়ার কবীর। গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকায় এ বাসায়ই অবস্থান করছিলেন। বাড়ির মালিক তার আপন ভগ্নিপতি। গোপন সংবাদের ভিত্তিতে এ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবীরের নামে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাইবান্ধা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

শাহ সারোয়ার কবীর ২০২৪ সালের নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে তিনি সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫