ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

  • আপডেট সময় : ০১:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। তবে অন্য কোনো ট্রেন চলাচলে বাধা হয়নি।

মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটারে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ফেল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।

তিনি জানান, সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। ওই সময়ে এই সড়কে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন তৈরি হয়নি। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে দিলে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল করতে পারবে। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

আপডেট সময় : ০১:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩