ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গাড়ির বাম্পারে নারীকে টেনেহিঁচড়ে নেয়া ঢাবির সেই সাবেক শিক্ষকের মৃত্যু

  • আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাড়ির নিচে চাপাপড়া নারীকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরিচ্যুত শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ (৫৫) কারান্তরীণ অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপসাতালে নিয়ে আসা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২ ডিসেম্বর বেলা ৩টার দিকে ঢাবির চারুকলা অনুষদের সামনে আজহার জাফর শাহের প্রাইভেটকারের ধাক্কায় সামনের মোটরসাইকেল থেকে পড়ে যান রুবিনা আক্তার নামের এক নারী। ওই নারী প্রাইভেটকারের বাম্পারে আটকে যান। তখন গাড়ি না থামিয়ে রুবিনাকে ওই অবস্থাতে রেখেই দ্রুতগতিতে চালিয়ে যান চালক জাফর শাহ। তাকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে গণপিটুনি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওই নারী পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই ঘটনায় নিহত রুবিনা আক্তারের পরিবারের পক্ষ থেকে করা মামলায় আজহার জাফর শাহকে গ্রেফতার করা হয়।

আজহার জাফর শাহ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন। ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে ২০১৮ সালে তাকে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বেলা ৩টা ৩৩ মিনিটে জাফর শাহকে কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাড়ির বাম্পারে নারীকে টেনেহিঁচড়ে নেয়া ঢাবির সেই সাবেক শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩