ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে মাসকালইয়ে প্রণোদনা পাচ্ছেন ১০০০ কৃষক

  • আপডেট সময় : ১২:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় প্রান্তিক ১০০০ কৃষক ও কৃষাণী পচ্ছেন প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার এসব তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বাসসকে বলেন, খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৬০ জন কৃষক, মুকসুদপুর উপজেলায় ২৫০ জন কৃষক, কাশিয়ানী উপজেলায় ২২৫ জন কৃষক, কোটালীপাড়া উপজেলায় ১৪০ জন কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলায় ১২৫ জন কৃষক প্রণোদনার বীজ-সার পাচ্ছেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হবে।
সেই হিসেবে ৫ হাজার কেজি মাসকলাই বীজ, ৫ হাজার কেজি এমওপি সার ও ১০ হাজার কেজি ডিএপি সার বরাদ্দ পাওয়া গেছে। এসব সার বীজ বিতরণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। দ্রুত প্রণোদনার এসব বীজ-সার বিতরণ শুরু করা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, প্রণোদনার এসব বীজ সার প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিতরণ করা হবে। এগুলো দিয়ে কৃষক ১০০০ হাজার বিঘা জমিতে মাসকলাইয়ের আবাদ করবেন। এতে জেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। গত বছর জেলার ৭৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে প্রণোদনার মাসকলাইয়ের বীজ সার বিতরণ করা হয়েছিল। এ বছর ২৫০ জনকে বাড়িয়ে ১০০০ কৃষক ও কৃষাণীর মাঝে মাসকলাইয়ের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় গত বছর ১৮০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়। এ বছর ২৬০ জন কৃষক ও কৃষাণী প্রণোদনার বীজ-সার পাবেন।
গত বছর কৃষক প্রণোদনার বীজ সার দিয়ে ১৮০ বিঘা জমিতে মাসকলাই চাষাবাদ করেছিলেন । এ বছর তারা ২৬০ বিঘা জমিতে মাস কলাইয়ের আবাদ করতে পারবেন। এতে এ উপজেলায় ৮০ বিঘা জমিতে মাসকলাইয়ের আবাদ বাড়বে। আমার সেভাবেই প্রান্তিক কৃষক নির্বাচন করে প্রণোদনার বীজ-সার বিতরণ করব।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে মাসকালইয়ে প্রণোদনা পাচ্ছেন ১০০০ কৃষক

আপডেট সময় : ১২:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪