গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 311
মো. জহিরুল হক বশির , নিউইয়র্ক যুক্তরাষ্ট্র
গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।।
২১ এপ্রিল রবিবার নিউইয়র্ক জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে সন্ধ্যার পর থেকে এই অনুষ্ঠান চলে, যুক্তরাষ্ট্র আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক একটি ঐতিহ্যবাহী ২৫ বছরের পুরনো সংগঠন আর ঐতিহ্য লালিত এই সংগঠনের সকল সদস্য ও পরিবার পরিজনদের নিয়ে অভিষেক শপথ গ্রহণ সংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত ৬১জন শপথ গ্রহণ করেন , সভাপতি হিসেবে রমাকান্ত বিশ্বাস দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন শরীফত ইমতিয়াজ হোসেন রিপন, প্রধান পৃষ্ঠপোষক জনাব দাউদ হোসেন, সাবেক সভাপতি জি,এইচ, আরজু , সাবেক সভাপতি খসরু আলম, এবং সিনিয়র সভাপতি শেখ শাহিন, ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মনির সহ সংগঠনের গণ্যমান্য নেতাকর্মী ও আমন্ত্রিত মেহমা।

বক্তাগণ বলেন গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইন এর সকল সদস্যবৃন্দ পরিবার পরিজন আমরা এক ও অভিন্ন সবাই মিলে মিশে আমরা কাজ করব অতীতেও আমরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে এসেছি সভাপতি বলেন আমাদের সংগঠনের কোন সদস্য কর্মী যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা এককালীন দশ হাজার ডলার তাদের পরিবারের জন্য সহযোগিতা করবো এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন গোপালগঞ্জ ফাউন্ডেশনের সকল সদস্য ও পরিবার-পরিজনদের কে নিয়ে আমরা অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন সেবামূলক কাজকর্মগুলো করবো এবং আমি আমার উপর অর্পিত দায়িত্ব যেনো যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার পরিবেশন করা হয় ।


























