ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ উধাও

  • আপডেট সময় : ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের দু’টি জায়গা এবং টাঙ্গাইলের একটি জায়গায় সড়ক উন্নয়নের কাজের সময় বুলডোজারে গ্রামীণফোনের ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে এ সমস্যা দেখা দিয়েছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

এ সমস্যার সমাধান কখন হবে- এ প্রশ্নের উত্তরে খায়রুল বাশার বলেন, দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিষয়টিকে। তবে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বিষয়টি নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রামীণ ফোন জানায়, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনা চলছে। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে বিপর্যয়ের কারণ জানতে চাচ্ছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ উধাও

আপডেট সময় : ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩