ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : স্বপন ভট্টাচার্য্য

  • আপডেট সময় : ১১:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্য বলেছেন, গ্রামীণ জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
তিনি আজ সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩’র উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ বিভাগ এবং গাজীপুর ও টাঙ্গাইল জেলার অধীন অঞ্চল সমূহের প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে তিন দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে স্বপন ভট্টাচার্য্য বলেন, গ্রামীণ স্বনির্ভর অর্থনীতি গড়াই ছিল জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য । প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শীতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম।
তিনি বলেন, আমাদের ক্রয় ক্ষমতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা ধরে রাখতে হবে তা না হলে পরবর্তী প্রজন্ম আবার পিছিয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এই বিবেচনা মাথায় রেখেই কাজ করতে হবে। আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, না ২০ বছর পিছিয়ে যাবে; সেটি বিবেচনায় রেখে আপনারা নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন।
বর্তমানে দেশের উন্নয়ন ধারাবাহিকা রক্ষা করতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
স্বপন বলেন, জনগণ ও জনপ্রতিনিধি সকলের অংশগ্রহণে পিআরডিপি-৩ প্রকল্পটি অত্যন্ত সফলতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। দেশের গ্রামাঞ্চলে জীবনমানের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, তার পেছনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের অবদান রয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) মহাপরিচালক আ. গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ময়মনসিংহ সিটি কর্পরোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, বিআরডিবির যুগ্ম সচিব ও পরিচালক (পরিকল্পনা) সরদার মো. কেরামত আলীসহ ময়মনসিংহ বিভাগ এবং গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা মাঠ পর্যায়ের তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রামীণ জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : স্বপন ভট্টাচার্য্য

আপডেট সময় : ১১:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩