ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

গ্রিড বিপর্যয়ের সঠিক কারণ খুঁজতে আরো সময় প্রয়োজন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দু’দিন আগে জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের সঠিক কারণ খুঁজে বের করতে আরো কিছুদিন সময় লাগবে।

এ ঘটনায় দেশের অধিকাংশ এলাকা ব্ল্যাকআউটের কবলে পড়ে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দেখা গেছে, যখন দেশের পূর্বাঞ্চলে বিদ্যুতের ঘাটতি ও পশ্চিমাঞ্চলে উদ্বৃত্ত হয়েছে ঠিক তখনই ট্রান্সমিশন সিস্টেম বিকল হয়ে গ্রিডে বিপর্যয় দেখা দেয়।’

তিনি উল্লেখ করেন, গ্রিড বিপর্যয়ে প্রথম পাওয়ার প্ল্যান্ট হিসেবে ঘোড়াশাল স্টেশনে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতেই বিস্তর আকারে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

তিনি বলেন, এ বিষয়ে পিজিসিবির (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) একটি তদন্ত কমিটি কাজ করছে এবং শিগগিরই বিদ্যুৎ বিভাগের আরেকটি কমিটিও গঠন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্য উল্লেখ করে বলেন, গ্রিড বিপর্যয় নাশকতা কি না তা তদন্ত করা হবে।

তিনি বলেন, ইকবাল মাহমুদ কিভাবে জানেন যে গ্রিড বিপর্যয়ের মতো ঘটনা ভবিষ্যতেও ঘটবে।

নসরুল হামিদ অবশ্য স্বীকার করেছেন যে কোভিড-১৯ মহামারীর কারণে পিজিসিবি’র উন্নয়ন প্রত্যাশিতভাবে হয়নি।

পিজিসিবি অটোমেশনের জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা অনেক পিজিসিবি প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি। আমরা তফসিল বাস্তবায়নে দুই বছর পিছিয়ে আছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, আগামী দুই বছরের মধ্যে আমরা অটোমেশন প্রকল্পটি সম্পূর্ণ করতে সক্ষম হব এবং এরপরে এ ধরনের গ্রিড বিপর্যয়ের আশঙ্কা হ্রাস পাবে।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিড বিপর্যয়ের সঠিক কারণ খুঁজতে আরো সময় প্রয়োজন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২